বিনোদন

যেমন প্রেমিক পছন্দ প্রভার

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ সময় ধরেই অভিনয় অঙ্গনে অবস্থান করছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন অল্প সময়েই। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে সমস্যায় পতিত হলে হোঁচট খান এই অভিনেত্রী।

তার নাটক নিয়ে দর্শকের যেমন রয়েছে দারুণ আগ্রহ তেমনি ব্যক্তি প্রভাকেও জানতে চান তারা। বিশেষ করে এই তারকার প্রেম-বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে এসব বিষয়ে বরাবরই সতর্ক তিনি। কথা বলেন মেপে। এবারের ভালোবাসা দিবসে প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ প্রভার।

প্রভা বলেন, প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন এ অভিনেত্রী।

এছাড়া ওই সাক্ষাৎকারে প্রভা জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা। বর্তমানে প্রভা বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজিব আহমেদের সঙ্গে প্রভা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১০ সালের ১৬ই এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। অজ্ঞাত কারণে প্রভা ২০১০ সালের ১৮ই আগস্ট তার সহকর্মী ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। এতে অপমানিত হয়ে প্রভার কিছু ব্যাক্তিগত ভিডিও প্রকাশ করে রাজিব।

এর ফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরে ২১ ফেব্রুয়ারি ২০১১ সালে অপূর্বর সাথে প্রভার বিবাহবিচ্ছেদ হয়। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং ২০১১ সালের ১৯শে ডিসেম্বর বহুজাতিক কম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। প্রায় দুই বছর অভিনয় থেকে দূরে থাকার পর ২০১৩ সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ড নাটক ‘প্রণয়িনী’ তে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে ফেরত আসেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা