বিনোদন

ভালোবাসা দিবসে স্বামীর সঙ্গে উষ্ণতায় শুভশ্রী

বিনোদন ডেস্ক: চলছে '১৪ ফেব্রুয়ারি' অর্থাৎ 'ভালবাসার দিন'। ভালবাসার মানুষকে ভালবাসার কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন। সাধারণ মানুষের মতো স্রোতে গা ভাসালেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

এই ভালোবাসার দিনে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। এর মাধ্যমে রাজের প্রতি নিজের ভালবাসার আরও একবার প্রকাশ করলেন তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে- খুব কাছাকাছি রাজ-শুভশ্রী। স্ত্রীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে আছেন রাজ। ভালবাসার মানুষের উষ্ণতা সারা গায়ে, খুলে রাখা চুলে মেখে নিচ্ছেন শুভশ্রী। একে অপরের মধ্যেই যেন হারিয়ে গিয়েছেন কিছু মুহূর্তের জন্য। ক্যাপশনে লিখলেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে রাজ'।

রাজ-শুভশ্রীর এই ঘনিষ্ঠ আপ্লুত তাদের ভক্তরাও। পোস্টের কমেন্ট বক্সে তারকা দম্পতিকে ভালবাসা জানিয়েছেন তারা। কেউ কেউ আবার ব্যঙ্গাত্মক মন্তব্যেরও করেছেন তাদের। যদিও সে সব নিয়ে কোনও দিনই ভাবিত নন রাজ-শুভশ্রী। ভালবাসার দিনটাকে নিজেদের মতো করে উপভোগ করতে 'লং ড্রাইভ'-এ যাচ্ছেন তারা। রাজের ইনস্টাগ্রামে উঁকি দিলেই জানা যায় সেই খবর।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা