বিনোদন

সারা আলি খানের একি কাণ্ড (ভিডিও)

বিনোদন ডেস্ক : সারা আলি খান। বলিউডের নতুন তারকাদের মধ্যে সব থেকে উজ্জ্বল তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা প্রথম ছবি থেকেই নজরে এসেছেন সবার। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাকে প্রথম বলিউডে পা রাখতে দেখা যায় 'কেদারনাথ' ছবি দিয়ে।

এরপর রণবীর সিং থেকে বরুণ ধাওয়ান সবার সঙ্গেই জুটি বেঁধে কাজ করে ফেলেছেন তিনি। সামনে রয়েছে আরও বড় বাজেটের সব ছবি।

সারা সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে খুব সক্রিয়। এখানেই নানা রকম পোস্ট করতে দেখা যায় তাকে। কখনও মা-ভাইয়ের সঙ্গে বিদেশে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন।

আবার কখনও হট পোশাকে ফটোশুটের ছবি শেয়ার করছেন। সারার অভিনয় থেকে স্টাইল সব কিছুই চর্চার বিষয় হয়ে যায়। সবসময় নতুন কিছু করতে দেখা যায় তাকে। সম্প্রতি একটি মজার ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাতে।

ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে সারা। তার সারা গায়ে নীল কাপড়ে ঢাকা। মুখটা শুধু বের করা। স্যালাইন লাগানো হয়েছে। দাঁত তুলতে গিয়েছেন তিনি। তাকে ঘিরে আছেন চিকিৎসকরা। ডা. রাজেশ শেট্টি তার দাঁত তুলবেন।

সারা বলছেন, 'আমার দাঁত তুলে ফেলা হবে, কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমার ডাক্তারের সঙ্গে আলাপ করে নিন।'

এই ভিডিও শেয়ার করে সারা লেখেন, 'নমস্তে দর্শকও, দাঁত বাই বাই'। এই ভিডিও দেখে অনেকে লিখেছেন, কোন দাঁতটা তুলছেন সারা?' তিনি কেমন আছেন তাও জানতে চেয়েছেন তার ভক্তরা। এই ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং শেয়ারও করেছেন। সূত্র: নিউজ ১৮।

ভিডিও দেখতে ক্লিক করুন...

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা