বিনোদন

সেলফি পোস্ট করে সমালোচিত মধুমিতা

বিনোদন ডেস্ক: যারা ভারতীয় বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই মধুমিতা সরকারকে চেনেন। তিনি অভিনয় দিয়ে দর্শকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছেন স্টার জলসায় প্রচারিত সিরিয়াল 'বোঝেনা সে বোঝেনা' দিয়ে।

মধুমিতা সিরিয়াল ছাড়াও মাঝেমধ্যে ভিন্নধর্মীর ছবিতে অভিনয় করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। ফেসবুকে প্রায়ই তার উষ্ণ উষ্ণ স্টিল পিকচার ভক্তদেরকে আরও ভাবাবেগিত করে তোলে। কিন্তু সোমবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি সেলফি পোস্ট করে সমালোচিত হয়েছেন ভারতীয় এই বাঙালি অভিনেত্রী।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মধুমিতার ওই সেলফিতে দেখা যায় 'লাইক' পড়েছে ১২৩-কে, শেয়ার হয়েছে ৩৯৫টি এবং কমেন্টস বক্সে ২৬ হাজারের বেশি মন্তব্য। সেলফিতে অভিনেত্রীর পরনে ছিল হাতকাটা ও ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। তার বুকের 'কিছু অংশ' প্রায় স্পষ্টই বুঝা যাচ্ছে।

😍😍

Posted by Madhumita on Monday, February 8, 2021

আর ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অশ্লীল মন্তব্যে তার কমেন্টস বক্স ভর্তি হতে থাকে। এমডি জহিরুল ইসলাম নামে এক ভক্ত লিখেছেন, 'এই ছবির জন্য পেইজ আনলাইক দিলাম। দিনেদুপুরে ভয় পেয়ে গেছি।' এসএফ ইসমাইল নামের আরেক ভক্ত লিখেছেন, 'এই ধরনের পোস্টের জন্যেই মুড়ির ডিব্বা পাশে রাখি। কমেন্ট পড়তে পড়তে যেন চিবানো যায়।'

অধরা লিলি নামে এক নারী ভক্ত লেখেন, 'অসুস্থ হতাশাগ্রস্ত ডিপ্রেশনে ভুগা ছেলেদের জন্য এই ছবি গুরুত্বপূর্ণ! মনোবল চাঙ্গা করতে সহায়তা করবে।' আফরিজা পারভিন নামের আরেক নারী লিখেছেন, 'নিচের দিকে সবকিছু ঝাপসা দেখাচ্ছে কেনো? ছেলেগুলার কথা ভেবে তো এইচডি পিক তুলতে পারতেন।'

অন্য একজন প্রশ্ন করলেন, 'মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?' আরেকজন আবার ছবি তোলার ভঙ্গি নিয়েও কটাক্ষ করে বললেন, 'আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা।'

মধুমিতা একা নন, সামাজিক মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করে সমালোচনা বা ট্রোলড হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের মতো অভিনেত্রীরাও। এ বিষয়ে শ্রীলেখার বক্তব্য, 'ক্লিভেজ দেখতে হলে দেখুন, কিন্তু নোংরামি করবেন না।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা