বিনোদন

মধুমিতার খোলামেলা ছবি পছন্দ হয়নি নেটিজেনদের

বিনোদন ডেস্ক : মধুমিতা সরকার। টলিপাড়ার দর্শকপ্রিয় অভিনেত্রী। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দুই বাংলায়। পাখিখ্যাত এ অভিনেত্রী সম্প্রতি ব্যস্ত হয়েছেন বড়পর্দায়। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও।

গত সোমবার নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে একটি ছবি শেয়ার করেছিলেন মধুমিতা। তার পরনে ছিল হাতকাটা ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। স্পষ্ট বোঝা যাচ্ছে তার ক্লিভেজ। অভিনেতার এমন পোজে সেলফি পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের। তাই তো কটু মন্তব্য করেছেন অনেকে।

ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপত্তিকর মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। ফেসবুকে ওই পোস্টে কমেন্টস পড়েছে ২০ হাজারের বেশি। আর ছবিটি শেয়ার হয়েছে তিন শতাধিক। পরে অবশ্যই ফেসবুকে থেকে ছবিটি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু রয়ে গেছে ইনস্টাগ্রাম ও টুইটারে।

কমেন্টস বক্সে একজন লিখেছেন, ‘এই ছবির জন্য পেজ আনলাইক দিলাম। দিনে দুপুরে ভয় পেয়ে গিয়েছি।’ অন্য একজন প্রশ্ন করেন, ‘মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?’। মধুমিতার ছবি তোলার ভঙ্গি নিয়েও মন্তব্য করেছেন একজন। লিখেছেন, ‘আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা।’

এর আগে খোলামেলা ছবি প্রদর্শন করে ট্রলের মুখে পড়েছিলেন স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্রসহ অনেকে। ক্লিভেজ প্রদর্শন নিয়ে ঠোঁটকাটা মন্তব্যও করেছিলেন শ্রীলেখা। বলেছিলেন, ‘যা দেখার দেখুন, নোংরামি করবেন না’। শ্রীলেখার পরে স্বস্তিকাও একই বিষয়ে কড়া মন্তব্য করেছেন। বলেছেন, ‘তোমার থাকলে তুমিও দেখাও’।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা