ইনস্টাগ্রামে সবার শীর্ষ পাকিস্তানি আয়েজা খান
বিনোদন

ইনস্টাগ্রামে শীর্ষ পাকিস্তানি আয়েজা খান

বিনোদন ডেস্ক : পাকিস্তানি তারকা অভিনেত্রী আয়েজা খান। ২০১১ সালে অভিষেকের পর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ছোটপর্দা-বড়পর্দায় এখন তার সমান জনপ্রিয়তা। এই তারকার ভক্তের সংখ্যাও কম নয়।

প্রথম পাকিস্তানি সেলিব্রিটি হিসেবে আয়েজা সম্প্রতি ইনস্টাগ্রামে আট মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন। ইনস্টাগ্রামে ফলোয়ারের দিক থেকে তার পেছনে রয়েছেন আইমান খান এবং মাহিরা খান।

দ্বিতীয় অবস্থানে থাকা আইমান খানের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৭ দশমিক ৯ মিলিয়ন। এদিকে, তৃতীয় অবস্থানে থাকা মাহিরা খানের ফলোয়ার সংখ্যা ৭ মিলিয়ন।

আয়েজার স্বামীর নাম দানিশ তৈমূর, যিনি একজন মডেল ও অভিনেতা। গত তিন বছর ধরে ইন্ডাস্ট্রিতে বেশ পরিশ্রম করছেন আয়েজা। ‘মেরে পাস তুমহো’ ড্রামায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। অভিনয় দিয়ে লাখো ভক্তের হৃদয় জয় করেছেন তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা