বিনোদন

ফের জুটি বাঁধছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক : আবারও জুটি বেঁধে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট। করণ জোহর পরিচালিত রোম্যান্টিক গল্পের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা।

করণ জোহর পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘এই দিল হে মুশকিল’, এতে রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যায়। এরপর তিনি নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস’ এবং ‘গোস্ট স্টোরিস’ নির্মাণ করেন। এবার আসছে তার নতুন সিনেমাটি।

নাম ঠিক না হাওয়া সিনেমাটির মাধ্যমে প্রথমবার করণ জোহরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। আর আলিয়ার সঙ্গে পুনরায় জুটি হবেন তিনি। এর আগে ‘গালি বয়’ সিনেমায় রণবীর-আলিয়াকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়।

নতুন সিনেমাটি প্রযোজনা করবে করণের ধর্মা প্রডাকশনস। তবে সিনেমাটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বলিউডের প্রভাবশালী প্রযোজক করণ জোহর ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এর আগে, তিনি ‘তখত’ নামের আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। এতে অনিল কাপুর, রণবীর সিং, করিনা কাপুর খান, ভিকি কৌশল, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও জাহ্নবী কাপুরের অভিনয় করার কথা। কিন্তু সিনেমাটির কাজ আপাতত ধমকে আছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা