সংগৃহিত ছবি
বিনোদন

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ঢালিউড তারকারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন ঢালিউডের বেশকিছু তারকা। তারা ঢাকা থেকে বিমানযোগে সেখানে রোববার (২৪ জানুয়ারি) সকালে পৌঁছান।

জানা যায়, আওয়ামী লীগ মনোনীত সেখানকার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর হয়ে মাঠে নেমেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, অভিনেতা রিয়াজ, মীর সাব্বির, সায়মন সাদিকসহ অনেকেই।

রোববার সারাদিন তারকারা চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালান। আগামীকাল তাদের সঙ্গে যুক্ত হবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাসহ বেশ কয়েকজন। প্রচারণা শেষে ওইদিন সন্ধ্যায় তাদের ঢাকায় ফিরে আসার পরিকল্পনা রয়েছে।

প্রচারণায় অংশ নেয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক। তিনি বলেন, 'আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতেই আমরা এখানে এসেছি। দুই দিন শহরটিতে অবস্থান করবো আমরা।'

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা