বিনোদন

সোনাক্ষির পোশাক বদলের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : সোনাক্ষি সিনহা। বলিউডের বুলেট রানি বা দাবাং খ্যাত গার্ল তিনি। সালমান খানের হাত ধরেই বলিউডের ছবিতে পা রাখেন শত্রুঘ্ন সিনহার মেয়ে। সব সময় সাহসী অভিনয় করতে দেখা যায় তাকে।

তবে সোনাক্ষি নাকি অভিনয়কে কেরিয়ার হিসেবে নিতে চাননি। তার ইচ্ছে ছিল স্টেজ পারফরমার হওয়ার। স্টেজে গান করার কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে সুযোগ পেলে মাইক হাতে গান গেয়ে ফেলেন তিনি। আবার কখনও বুলেট নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়েন সোনাক্ষি। ছেলে মানুষীতে ভরে আছে তার মন। আর তাই তো মাঝ রাতে উঠে আইসক্রিম খোঁজেন অভিনেত্রী। জিম করেন তবে খাওয়া-দাওয়া ছেড়ে নয়।

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন তিনি। ফ্যানেদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। মাঝে মধ্যেই তার নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ইনস্টাগ্রামে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে তাকেও কথা শুনতে হয়েছিল নেটিজেনদের কাছ থেকে। আর সে সময় নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন সোনাক্ষি। মানসিক অবসাদ থেকে বাঁচতেই এ কাজ করেছিলেন তিনি। সম্প্রতি তার আরও একটি ভিডিও ভাইরাল হয় ইনস্টাগ্রামে।

একটি ভিডিও তিনি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, একটা পাতলা পর্দা টানানো রয়েছে। তার আড়ালেই একের পর এক পোশাক বদলাচ্ছেন সোনাক্ষি। এটি একটি ফটোশুটের ভিডিও। পোশাক বদলে তিনি ফটোশুট করছিলেন। তার ফাকেই এই মজার ভিডিও বানান। সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তুমুল ভাইরাল হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা