বিনোদন

আজ সালাউদ্দিন লাভলুর জন্মদিন

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন লাভলু। আজ বরেণ্য এই অভিনেতার জন্মদিন। তিনি ১৯৬২ সালের ২৪ জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। জেলার জুগিয়া গ্রামে এই সাংস্কৃতিক ব্যক্তির জন্ম। বাবা মো. সদর উদ্দিন পেশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা রোকেয়া খাতুন ছিলেন স্কুল শিক্ষিকা। বলতে গেলে এক প্রকার নাটক পাগল মানুষ তিনি।

গ্রামে বেড়ে ওঠা লাভলু ১৯৭৯ সালে চলে আসেন ঢাকায়। এরপর আরণ্যক নাট্যদলে থিয়েটারে যোগদান করেন। এখানে তিনি ১৯৮৫ সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে পথ নাটকেরও নির্দেশনা দিয়েছেন তিনি। মঞ্চই তাকে আজকের লাভলুতে পরিণত করেছে।

টিভি নাটকে লাভলু প্রথম অভিনয় করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম পরিচালিত ‘দিন রাত্রির খেলা’ নাটকে। টিভিতে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল খ ম হারুনের পরিচালনায় ‘শংকিত পদযাত্রা’ নাটকটি। তবে সে সময় তার অভিনীত ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ ‘বুড্ডা আমার ইড্ডা করবে’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। মাসুম রেজার রচনায় লাভলু পরিচালিত প্রথম টিভি নাটক ছিল ‘কৈতব’। এতে অভিনয় করেছিলেন আলী যাকের, গোলাম মুস্তাফা ও খালেদ খান। এটি ছিল প্যাকেজের দ্বিতীয় নাটক। ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল এটি। একুশে টিভির জন্য তিনি প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করেন হাফিজ রেদুর লেখায় ‘গহরগাছি’। নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এরপর তার পরিচালিত ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘ঘরকুটুম’, ‘কবুলীয়তনামা’ ধারাবাহিক নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়।

সালাউদ্দিন লাভলু নির্মিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘মোল্লা বাড়ির বউ’। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, মৌসুমী ও শাবনূর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা