বিনোদন

স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না নুসরাতের

বিনোদন ডেস্ক : অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কলকাতার নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের। টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘SOS কলকাতা’ ছবির শুটিংয়ের সময়ই বন্ধুত্ব তৈরি হয়েছে নুসরাত-যশের। তাদের সেই বন্ধুত্ব নাকি ক্রমেই গভীরতর হচ্ছে। এই দুই তারকার মাখোমাখো সম্পর্কটা অনেকেরই চোখে লেগেছে। বিষয়টি নজরে এসেছে নুসরাতের স্বামী নিখিলেরও। সেসব নিয়ে এই ছবির সাকসেস পার্টিতে স্বামীর সঙ্গে মনকষাকষি হয়েছিল নুসরাতের।

ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলে দেখা যায়, বেশ কয়েকমাস হল স্বামীর সঙ্গে তার কোনো পোস্ট দেখা যাচ্ছে না। গত ১৯ জুন শেষবার তিনি স্বামী নিখিল জৈনর সঙ্গে একটি ছবিটি পোস্ট করেছিলেন। এরপর কেবলমাত্র দুর্গাপুজোর সময় তাদের একসঙ্গেই দেখা গিয়েছিল।

টলিপাড়ায় আরও আলোচনা, যশের সঙ্গে গোপন সম্পর্কে মেতেছেন নুসরাত। সেই জেরে যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে অভিনেত্রীর সংসার। স্বামী নিখিলের সঙ্গে নাকি ক্রমেই দূরত্ব বাড়ছে তার! আর কাছে আসছেন অভিনেতা যশ।

আজকাল তাদেরকে সবখানেই একসঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি দুজন ঘুরতে গিয়েছেন রাজস্থানে। আজমির শরীফেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। সেখানে ঘনিষ্ঠভাবেই দুজন ছবি ও ভিডিওতে ধরা দিয়েছেন। এমনটা দেখে অনুরাগীদের মনে জাগছে প্রশ্ন, তবে কি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রিল লাইফের এই জুটি?

এদিকে পশ্চিমবঙ্গের বর্তমান পত্রিকাসহ বেশ কিছু গণমাধ্যমই জানিয়েছে, গেল থার্টি ফাস্ট নাইটে একাই রাজস্থানে সময় কাটিয়েছেন নুসরাত। অন্যদিকে কলকাতায় একাকী থার্টি ফাস্ট নাইট উদযাপন করেছেন নিখিল জৈন।

যদিও যশের সঙ্গে প্রেম নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নুসরাতের। পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। চুপচাপ সম্পর্কটা উপভোগ করছেন যশও। তবে তাদের ইনস্টাগ্রামে এ নিয়ে চলছে অনেক মাতামাতি। সেখানে অংশ নিয়েছেন নুসরাতের বান্ধবী মিমি চক্রবর্তীও। একটি মন্তব্যে তিনিও নুসরাতকে নিয়ে মজা করে জানতে চেয়েছেন, কবে থেকে তিনি যশের এত কাছের মানুষ হয়ে উঠলেন। তার সেই মন্তব্যও অনেক রহস্যের খোরাক দিয়েছে নুসরাত-যশের সম্পর্ক নিয়ে।

আজমির শরীফে একসঙ্গে নুসরাত ও যশ (ভিডিও)

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা