করোনার ভ্যাকসিন নিলেন নওশীন
বিনোদন

করোনার ভ্যাকসিন নিলেন নওশীন

বিনোদন ডেস্ক : বিশ্বের অনেক দেশেই প্রাণঘাতী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। আর শুরুর দিকেই ভ্যাকসিন নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন। যুক্তরাষ্ট্রের নাগরিক ও থাকার কারণেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন এই অভিনয়শিল্পী।

করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি নওশীন তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। '
মঙ্গলবার (০৫ জানুয়ারি) ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনও কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। ছোট পর্দার এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। মাঝে মধ্যে ছুটিতে দেশে এলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা