বিনোদন

সামান্থার এই ছোট্ট ব্যাগের দাম দেড় লাখ রুপি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নাগা চৈতন্যর স্ত্রী সামান্থা আক্কিনেনি ফ্যাশন ভালোবাসেন। তার প্রমাণ ইনস্টাগ্রামে পোস্ট করা প্রত্যেক আলোকচিত্র।

পদক্ষেপ মাত্রই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে এই অভিনেত্রী কখনো ভুল করেন না। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফ্যাশন নিয়ে আলোচনার কমতি নেই।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা আক্কিনেনির সংগ্রহে রয়েছে প্রচুর দামি ও আকর্ষণীয় ব্যাগ। ইনস্টাগ্রামে ঢুঁ মারলে তার প্রমাণও মিলবে। সম্প্রতি

তার একটি দামি লেদার ব্যাগ অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেটি আলেকজান্ডার ওয়াং ব্র্যান্ডের। আর ছোট্ট এ ব্যাগটির দাম শুনলে চমকে উঠবেন। কত? দেড় লাখ রুপি। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ৭২ হাজার টাকা।

যা হোক, নভেম্বরের শেষের দিকে সামান্থা ও তার স্বামী নাগা চৈতন্য মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সে উপলক্ষ ছিল অবশ্য স্বামীর জন্মদিন। মালদ্বীপ থেকে সামান্থা তাদের ছুটি কাটানোর মুহূর্তের দারুণ সব ছবি পোস্ট করেছেন অন্তর্জালে। সেসবে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন অন্তর্জালবাসী।

সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় সামান্থা আক্কিনেনিকে। নাগা চৈতন্যের সঙ্গে ইংরেজি নতুন বছর উদযাপন করতে উড়াল দিয়েছেন তিনি। সে সময় তার কাছে ছিল লুইস বাটন ব্যাগের লেটেস্ট কালেকশন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা