বিনোদন

গান করতে গিয়ে চুল পোড়ালেন গায়িকা

বিনোদন ডেস্ক : সোফিয়া এলার। যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেওয়া ২৭ বছরের এই গায়িকা প্রেমিকের সঙ্গে থাকেন মাদ্রিদে। তার প্রেমিকের নাম আলভারো সোলার। সেই প্রেমিকের সঙ্গে ঘরে বসে গান করছিলেন। এমন সময় হঠাৎ তার চুলে লেগে যায় আগুন। পরে অল্পের জন্য রক্ষা পান তিনি।

মাদ্রিদে সুন্দর করে ঘর সাজিয়ে বড়দিনের ভিডিও তৈরি করতে বসেছিলেন সোফিয়া এলার। খোলা চুলে পরেছিলেন সাদা জাম্প স্যুট। আলভারোই গিটারের সঙ্গে ছন্দ মিলিয়ে গান শুরু করেন। তার সঙ্গে তাল মেলাতে গিয়ে পেছনের দিকে বেশিই হেলে যান গায়িকা। পেছনে রাখা মোমবাতির আগুন লেগে যায় তার চুলে।

আগুন দেখতে পেয়ে প্রথমে হতবাক হয়ে যান আলভারো। সঙ্গে সঙ্গে তা নেভাতে যান। আগুন লেগেছে বুঝতে পেরে ছুটে ক্যামেরা থেকে বেরিয়ে যান সোফিয়া। তাতে শ্যাম্পেনের গ্লাসটিও পড়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন তিনি।

সেই ভিডিওটি শেয়ার করে সোফিয়া আবার লিখেছেন, ‘২০১৯ সালে আমরা ভালোই ছিলাম, ২০২০ সালে আগুন ধরল আর গ্লাসও ভাঙল। স্বাগত ২০২১!”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা