বিনোদন

আজ রাতেই রণবীর-আলিয়ার বিয়ে!

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় রণবীর-আলিয়া জুটিকে নিয়ে আলোচনা থামছেই না। আলোচনার মূল বিষয়- তাদের বিয়ে। যদিও এ ব্যাপারে এখনও পরিষ্কার কিছুই বলছেন না রণবীর বা আলিয়া। তবে শিগগিরই বিয়ের পার্ট চুকিয়ে ফেলার আভাসও দিয়েছেন রণবীর।

শোনা যাচ্ছে, বুধবার (৩০ ডিসেম্বর) রাতেই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদান পর্ব করবেন রণবীর। সে উদ্দেশ্যে রণথম্ভোরের আমন হোটেলে অবস্থান নিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবর হোটেলে অবস্থান নিয়েছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংসহ আরও অনেকে। করণ জোহরও নাকি গোয়া থেকে রণথম্ভোরে চলে যাবেন। তাদের উপস্থিতি বাগদান সম্পন্ন হবে।

তবে ভাট পরিবার থেকে কারা যাচ্ছেন বা থাকছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ওদিকে জল অনেক ঘোলা করার পর বিয়ের কথা স্বীকার করেছেন আলিয়া-রণবীর। রণবীর ভারতীয় গণমাধ্যমে স্বীকার করেছেন, করোনা তাদের বিয়ে আটকে দিয়েছে। না হলে অনেক আগেই এক হতেন তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা