বিনোদন

‘রবিবার’ মুক্তি পাচ্ছে বছরের শেষ দিন

বিনোদন ডেস্ক : বছরের শেষের দিন বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘রবিবার’। বিষয়টি নিশ্চিত করেছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল।

অতুল বলেন, ‘জয়া আহসান ও প্রজেনজিৎ অভিনীত 'রবিবার' বেশ প্রশংসিত একটি ছবি। ছবিটিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান। এই ছবিটি সিনেমাটিক অ্যাপে বছরের একেবারে শেষের দিন মুক্তি দেওয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি, তারা এবার ছবিটি দেখার সুযোগ পাবেন।’

পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় জয়া-প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি রবিবার আবেগ ও থ্রিলারের মিশ্রণের একটি চলচ্চিত্র। এতে প্রসেনজিৎ অসীমাভর এবং জয়া আহসান সায়নী চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে, গত বছর ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় রবিবার। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তি পায়। এবার বাংলা ভাষাভাষীদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মটিতে। সিনেমাটিক এই লিংক থেকে ডাউনলোড করে অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফ্রি পরিশোধের মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন সবাই।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা