বিনোদন

নেটফ্লিক্সের ১৭০০ কোটি টাকার সিনেমায় ধানুশ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুশ। নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘দ্য গ্রে ম্যান’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুশো ব্রাদার্স অর্থাৎ অ্যান্থনি ও জোসেফ রুশো।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং ও অ্যানা ডি আর্মাসের মতো তারকা অভিনয়শিল্পী। এছাড়াও থাকছেন— জেসিকা হ্যানউইক, ওয়াগনার মৌরা ও জুলিয়া বাটলার।মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি জানিয়ে এক বিবৃতিতে ধানুশ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নেটফ্লিক্সের দ্য গ্রে ম্যান সিনেমার টিমে যোগ দিচ্ছি।

এতে অভিনয় করছেন রায়ান গসলিং ও ক্রিস ইভান্স এবং পরিচালনা করছেন রুশো ব্রাদার্স (অ্যাভেঞ্জার্স, ক্যাপটেন আমেরিকা: উইন্টার সোলজার)। তিনি আরো লিখেছেন, ‘এরকম অসাধারণ একটি অ্যাকশনে ভরপুর সিনেমার অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি। বিগত বছরগুলো যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন এজন্য বিশ্বের সবপ্রান্তে থাকা আমার সকল ভক্তদের ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’

তবে আন্তর্জাতিক সিনেমায় ধানুশের অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ইংরেজি ভাষায় ফরাসি ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা গেছে, সিনেমাটির বাজেট প্রায় ২০০ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা। মার্ক গ্রিনির উপন্যাস অবলম্বনে এটি তৈরি হবে। এর মাধ্যমে নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সূচনা করবেন রুশো ব্রাদার্স।

সিনেমাটি প্রসঙ্গে অ্যান্থনি রুশো ডেডলাইনকে বলেন, ‘সিনেমাটি দুজন অসাধারণ অভিনেতার মধ্যে দ্বন্দ্ব নিয়ে। তারা দুটি আলাদা সিআইএ ভার্সনের প্রতিনিধিত্ব করেন। যারা ক্যাপটেন আমেরিকার ভক্ত, এবার তারা আরো যুদ্ধের দৃশ্য দেখতে পাবেন।’

জো রুশো বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি ও নতুন জগত তৈরির পরিকল্পনা করছি। এর মূলে থাকবেন রায়ান গসলিং। আমরা প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এবং আশা করছি দ্বিতীয়টিও তৈরি করব। প্রশিক্ষিত একজন অ্যাসাসিন নিয়ে সিনেমার গল্প। এতে দেখা যাবে, ইভান্স সিআইএ প্রতিনিধি হয়ে গসলিংয়ের চরিত্রটিকে খুঁজতে থাকেন।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা