বিনোদন

বিয়ের দুই মাস পরই সন্তানসম্ভবা নেহা!

বিনোদন ডেস্ক : প্রেমিক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গত ২৪ অক্টোবরে বিয়ের বন্ধনে জড়িয়েছেন নেহা কাক্কার। এরপর মধুচন্দ্রিমার জন্য দুবাই যান তারা। দুবাই থেকে ফিরে ‘ইন্ডিয়াল আইডল’-এর বিচারকের দায়িত্ব পালন শুরু করেন নেহা কাক্কার। এরইমধ্যে প্রকাশ্যে এলো, বলিউডের জনপ্রিয় এই গায়িকার মা হওয়ার খবর।

চলতি বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হয় সংগীতশিল্পী নেহা কক্করের। দিল্লির গুরুদ্বারে বিয়ের সানে বলিউডের এই রিমেক কুইন।বিয়ের দুই মাস না যেতেই গুঞ্জন শুরু হয়েছে, মা হতে চলেছেন নেহা।

শুক্রবার ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালবেসে তাকে ধরে রেখেছেন রোহনপ্রীত। দুজনের চোখেমুখে উচ্ছ্বাস। এসব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা কাক্কার। এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে। কেননা নেহার শেয়ার করা ছবিটিতে তার বেবিবাম্প দেখা যাচ্ছে।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে নেহা কাক্কার লিখেছেন- ‘খেয়ালো রাখো।’তবে এটি কোনো গানের শুটিংয়ের দৃশ্য নাকি সত্যি সত্যি বলিউডের এই গায়িকা মা হতে যাচ্ছেন এখন সেটি জানার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

গত আগস্টে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনপ্রীতের। প্রথম দেখাতেই প্রেম। তারপর আর বেশি দিন অপেক্ষা না করে অক্টোবরেই বিয়ে সারেন তারা। বিয়ের কিছু দিনের মধ্যে মধুচন্দ্রিমার জন্য দুবাই গিয়েছিলেন।

কয়েক দিন আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে স্বামীর সঙ্গে এসেছিলেন নেহা কক্কর। এ সময় তিনি জানিয়েছিলেন, মাত্র ২৫ বছর বয়সে বিয়ে করে সংসারের দায়িত্ব সামলাতে দ্বিধাবোধ করছিলেন রোহনপ্রীত। কিন্তু নেহাই তাকে শেষমেশ রাজি করিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা