বিনোদন

ঢাকা আমার শেকড় আর কলকাতায় আমি ডালপালা মেলেছি

বিনোদন ডেস্ক : ‘কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয়। ঢাকা যদি হয় শেকড় তাহলে কলকাতায় আমি ডালপালা মেলেছি। ওই যে আমার বাড়ির জানালা, তা তো যেকোন বাড়ির চোখ। আমার মন ভালোর জানালা।’—কথাগুলো বলেন দুই বাংলার গুণী অভিনেত্রী জয়া আহসান।

কলকাতা ও ঢাকায় সমান্তরালভাবে কাজ করছেন জয়া আহসান। করোনা সংকট শুরুর সময়ে কলকাতা থেকে ঢাকায় ফেরেন তিনি। তারপর দীর্ঘদিন অন্য সবার মতো ঘরবন্দি সময় কেটেছে তার। করোনার কারণে তার বেশ কিছু কাজ থমকে ছিল। অবশেষে আবারো উড়ে গেলেন জয়ার প্রিয় কলকাতা শহরে।

কলকাতার যোধপুর পার্কে বাড়ি নিয়েছেন জয়া। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ে যান তিনি। দীর্ঘ দিন পর প্রিয় শহরের প্রিয় বাড়িতে ফিরতে পেরে জয়ার উচ্ছ্বাসের শেষ নেই। আর সেই অভিব্যক্তি প্রকাশ করতে গিয়েই এসব কথা বলেন এই অভিনেত্রী।

তবে কলকাতা ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন জয়া। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে আবারো কাজ শুরু করেছেন তিনি। সন্ধ্যায় বাওয়ালি রাজবাড়িতে একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা