বিনোদন

মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই দ্বিতীয় বিয়েবার্ষিকী পালন করলেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এবার নাকি সুখবর দিতে যাচ্ছেন তারা! এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

সূত্রের খবর, বাবা-মা হওয়ার খবর জানাবেন নিক-প্রিয়াঙ্কা। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন এ জুটি। সেখানে নতুন একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা। চিত্রায়ণের ফাঁকে বেবি প্ল্যান করছেন তারা।

গেল বছর জুলাইয়ে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, এখনই সন্তান জন্ম নেওয়ার বিষয়ে কিছু ভাবছেন না তারা। বিবাহিত জীবন উপভোগ করতে চান আরও। তবে নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা বলছেন, এ বছর নতুন পরিকল্পনা করেছেন তারা। সে পরিকল্পনা অংশ হিসেবেই সন্তান নেওয়ার কথা ভাবছেন এ দম্পতি। যদিও এ ব্যাপারে এখনও মুখ খুলেননি নিক-প্রিয়াঙ্কা।

এদিকে, বলিউডের পাশাপাশি হলিউডেও নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা। ‘দ্য ম্যাট্রিক্স ফোর’, ‘সিটাডেল’, ‘দ্য হোয়াইট টাইগার’ ও ‘উই ক্যান বি হিরোস’- সিনেমাগুলোতে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের নতুন একটি সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা