বিনোদন

৯৯ টাকায় দেখা মিলবে শাকিবের ‘নবাবএলএলবি’

বিনোদন প্রতিবেদক : দেশের সিনেমা সাধারণত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়ে থাকে। কিন্তু প্রথমবারের মতো শাকিব খান অভিনীত সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে ‘নবাবএলএলবি’ নামে এ সিনেমা। মাত্র ৯৯ টাকায় ঘরে বসেই সিনেমাটি দেখা যাবে বলে জানিয়েছেন এর পরিচালক অনন্য মামুন।

সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন অলিগলিতে পোস্টার সাঁটানো হয়ছে। রোববার (১২ ডিসেম্বর) সিনেমাটির একটি গান মুক্তি পেয়েছে। শুরুতে এই গানের শুটিং মালদ্বীপে হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা দেশের একটি পাঁচতারা হোটেলেই হয়েছে। কয়েকদিন আগে এর দৃশ্যধারণের কাজ হয়। এর আগে সিনেমাটির ট্রেইলার ও আরেকটি গান মুক্তি পায়।

২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান-মাহিয়া মাহি। ‘লাভ আজকাল’ সিনেমার পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা। এ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা