বিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। সনাতন ধর্মীয় রীতি অনুসারে এদিন চট্টগ্রামে দীর্ঘদিনের বন্ধু সত্যজিৎ দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

জানা যায়, গত (৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের নিজ বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা। অপর্ণা ঘোষের বর সত্যজিৎ দত্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে পড়াশোনা করেছেন তিনি।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব অপর্ণা। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সব ক্ষেত্রেই সরব রয়েছেন এখনো।

তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রূপনগর’, ‘জীবনের ছোট ছোট ঢেউ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘হাউসফুল’, ‘ঠুয়া’, ‘৪২০’, ‘বন্ধন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ঠেলাগাড়ি’ প্রভৃতি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা