বিনোদন

জুরাইন কবরস্থানে শায়িত হলেন সেলিম খান

বিনোদন প্রতিবেদক : জুরাইন কবরস্থানে শায়িত হলেন দেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান। এর আগে রাজধানীর লক্ষ্মীবাজারে তাঁর বাসভবনের সামনে সেলিম খানের জানাজা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেলিম খান। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে মারা যান তিনি।

আশির দশকে সেলিম খান প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। নিজের মেধা-শ্রম দিয়ে দেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন এটিকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা