বিনোদন

করোনায় মারা গেলেন সংগীতার সেলিম খান

বিনোদন ডেস্ক : দেশের প্রথিতযশা ও বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রধান সেলিম খান আর নেই। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবির মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু দেশে শীর্ষ সংগীত পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি টেলিফোনে জানান, করোনা পজিটিভ হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর পর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, সেলিম খানের করোনা ধরা পড়ে ৪ ডিসেম্বর। ওই দিনই তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় ৯ ডিসেম্বর তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

আশির দশকে সেলিম খানের হাত ধরে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। টানা চার দশক ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের হাত ধরে বহু জনপ্রিয় গান বাজারে এসেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা