বিনোদন

শাশুড়িকে পৃথিবীর সেরা বৃদ্ধিমতি ও শক্তিশালী নারী বললেন কারিনা 

বিনোদন ডেস্ক : জন্মদিনের শুভেচ্ছায় শাশুড়িকে পৃথিবীর সবচেয়ে শক্তিশীলী নারী হিসেবে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন শর্মিলা ঠাকুরের পুত্রবধূ-সাইফ আলী খানের স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।মঙ্গলবার (৮ ডিসেম্বর) শর্মিলার ঠাকুরের ৭৬তম জন্মদিন।

করোনা পরিস্থিতির কারণে বিশেষ এই দিনটি স্বাভাবিকভাবেই অন্যান্যবারের মতো উদযাপন করা সম্ভব হচ্ছে না। তবুও ইনস্টাগ্রামে সোহা আলী খান ও কারিনার বিশেষ শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শর্মিলা ঠাকুর। শাশুড়ির পুরনো দিনের একটি ছবি ইনস্টায় শেয়ার করে কারিনা লেখেন, ‘জানি, পৃথিবীর অন্যতম সেরা বৃদ্ধিমান ও শক্তিশালী নারী আপনি। শুভ জন্মদিন প্রিয় আম্মা। ’

এদিকে শর্মিলাকন্যা সোহা আলী খান নিজের ইনস্টায় ২০১৩ সালের একটি ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমরা প্রতিবছরই একসঙ্গে থেকে তোমার জন্মদিন পালন করে থাকি। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে আলাদাভাবে উদযাপন করতে হলো।

পরবর্তী সাক্ষাতে আমরা তোমার জন্মদিন উদযাপন করবো এবং সেটি খুব শিগগিরই। তোমাকে মিস করছি। ভালো থেকো আমাদের ভালোবাসায়। শুভ জন্মদিন আম্মা। শিগগিরই দেখা হবে..।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা