বিনোদন

অভিনেত্রী অপর্ণার বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ে করেছেন এমন খবর গেল কয়েকদিন ধরে উড়ে বেড়াচ্ছে শোবিজের বাতাসে। তবে এ নিয়ে অভিনেত্রী মুখ খোলেননি। অবশেষে জানা গেল সোমবার (০৭ ডিসেম্বর) পারিবারিকভাবে বাগদান পর্ব সম্পন্ন হয়েছে অপর্ণার।

গ্রামের বাড়ি চট্টগ্রামে বর ও কনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক শাফায়াত মুনসুর রানাসহ আরও অনেকেই। জানা গেছে, অপর্ণা ঘোষের বরের নাম সত্যজিৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে পড়াশোনা করেছেন।

ইরফান সাজ্জাদ বলেন, আগামী ১০ ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ অভিনেত্রীর পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বিয়ে শেষে আসছে বছরের শুরুতে জমকালো আয়োজনে হবে রিসিপশনের অনুষ্ঠান। বর-কনের পরিবারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন শোবিজে অপর্ণার সহকর্মীরা।

প্রসঙ্গত, অভিনেত্রী অপর্ণা নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক -চলচ্চিত্রে। বেশকিছু আলোচিত নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন ‘সুতপার ঠিকানা’, ‘ভুবনমাঝি’ নামের আলোচিত সিনেমাগুলোতে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা