বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী জয়া

বিনোদন ডেস্ক : আবারও একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন অভিনেত্রী জয়া আহসান। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন তিনি। কলকাতার সিনেমা ‘রোববার’- এ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

জয়া বলেন, ‘গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন দেশের ১৮ জন অভিনেত্রীর মধ্যে আমি নির্বাচিত হয়েছি। এটা দারুণ এক প্রাপ্তি। এই অর্জন আমি মনে করি এ সিনেমার পুরো টিমের। অতনু দা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, বুম্বা দা (প্রসেনজিৎ) আমাকে অনেক সহযোগিতা করেছেন এটা বড় করে বলতে হবে।

আমি আরও বেশি খুশি হয়েছি আমার পাশাপাশি ছবিটির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন পরিচালক অতনু ঘোষ। পরিশ্রমগুলো যখন এভাবে স্বার্থক হয়ে উঠে তখন সত্যি ভালো লাগে। আরও অনেক ভালো কাজের অনুপ্রেরণা জাগে।’

‘রবিবার’ সিনেমার পরিচালককে শুভেচ্ছা জানিয়ে জয়া একটি স্ট্যাটাসও দিয়েছেন। তিনি সেখানে লেখেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ ‘রবিবার’ ছবির মুকুটে দুটো পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।’

তিনি চমৎকার চরিত্রের এই সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য অতনুকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? ‘রবিবার’র সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

প্রসঙ্গত, গেল বছরের ২৭ ডিসেম্বর বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিলো ‘রবিবার’ ছবিটি। এখানে প্রথমবারের মতো জুটি বেঁধে প্রসেনজিৎ-জয়া কাজ করেছিলেন অতনু ঘোষের পরিচালনায়। এটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশেও মুক্তি পায় সাফটা চুক্তির আওতায়।

সান নিউজ/ পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা