বিনোদন

পান-সিগারেট বিক্রি করেন মেহজাবিন

বিনোদন ডেস্ক : ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চরিত্রের সঙ্গে মিশে যান সহজেই।

সোমবার নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতে পার্কে সিগারেট এবং পান-সুপারি বিক্রেতা হিসেবে দেখা গেছে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে গুনছেন টাকা। ক্যাপশনে লিখেছেন, পান সুপারি।

প্রকাশের পর এতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। লাইক এবং কমেন্টসের পাশাপাশি নাটক সংশ্লিষ্ট একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে মেহজাবীনের এ ছবিটি। ছবির কমেন্টস ঘরে রনি মোল্লা নামে একজন লিখেছেন, সব চরিত্রে পারফেক্ট। ভার্সেটাইল। তার নিজেই তাসনিম বিনতে অপু লিখেছেন, সে কড়া। সব চরিত্রেই নিজেকে ধারণ করতে পারে।

জানা গেছে, ‘পান সুপারি’ শিরোনামের নাটকে এ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এ নাটকের মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা তাহসান। শিগগির নাটকটি প্রচারে আসবে বলে জানান মেহজাবীন।

এদিকে ‘শিফট’ এবং ‘তৃতীয়জন’ নাটকে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন। দশমবারের মতো এ আয়োজনটি বসবে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা