বিনোদন

পক্ষে-বিপক্ষে বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : ভারতের সকল আন্দোলনেই বলিউড তারকাদের সমর্থন-মন্তব্য থাকে আলোচনায়। এবার কৃষক আন্দোলনের পক্ষে-বিপক্ষে বলিউড তারকারা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন। বি-টাউনে চোখ রাখলে দেখা যাচ্ছে, অনেকেই যেমন এই পরিস্থিতিতে কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন, তেমনই কেন্দ্রের সমর্থনেও সুর চড়িয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী।

গত কয়েকদিন ধরেই কৃষি আইনকে সমর্থন জানিয়ে পাঞ্জাব-দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন নিয়ে নানা প্রশ্ন তুলেছেন কঙ্গনা রনৌত। এমনকি, কেন কৃষি আইন নিয়ে এত সমস্যা, সে প্রশ্নও করেছেন। তার জন্য বলিউড গায়ক মিকা সিং, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে।

এবার কৃষি আইন নিয়ে নিজের অবস্থান জানালেন সানি দেওল। তিনি আবার পাঞ্জাবে বিজেপির সংসদ সদস্য। তাই এই পরিস্থিতিতে নিজের দলের পাশেই দাঁড়িয়েছেন তিনি। টুইটারে দীর্ঘ পোস্টে লেখেন, ‘দুনিয়ার সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা কেন্দ্র ও কৃষকদের মধ্যের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই।

দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই একটা সিদ্ধান্তে পৌঁছাবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক- উভয়েরই পাশে আছি। ’

তবে খোদ পাঞ্জাবের নেতা হয়ে কৃষি আইনকে পরোক্ষ সমর্থন করায় ক্ষুব্ধ কৃষকরা। অনেকেই প্রশ্ন করছেন, পাঞ্জাবের ভূমিপুত্র হয়েও তিনি কেন কৃষকদের দিকটি ভেবে দেখছেন না?

সানি দেওলকে নিয়ে যখন ক্ষোভের পারদ ঊর্ধ্বমুখী, তখন কৃষকদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টুইট করেন, ‘আমাদের কৃষকরাই অন্নদাতা। তাই গণতান্ত্রিক দেশে তাদের দাবি যাতে মানা হয়, সে ব্যাপারটা নিশ্চিত করা উচিত। আশা করি, দ্রুত এই সমস্যা মিটে যাবে। ’ কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেছেন সোনম কাপুরও।

এদিকে, কৃষকদের সঙ্গে পাঁচ দফা আলোচনার পরও কোনও সমাধান বের করতে পারেনি ভারতের কেন্দ্র সরকার। ফের ৯ ডিসেম্বর হবে বৈঠক। তার আগে ৮ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন কৃষকরা। যাতে ইতোমধ্যেই সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা