বিনোদন

তাহসান-টিনার ‘শেষ দিন’

বিনোদন ডেস্ক : প্রথম চমক, এবারই প্রথম মঞ্চ ভাগ করে নেবেন তাহসান ও টিনা রাসেল। ‌‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরের মূল মঞ্চে গাইবেন তারা। কণ্ঠে থাকবে তাদের গাওয়া জনপ্রিয় গান ‘শেষ দিন’।

মঞ্চে উঠে শুধু গাওয়াই নয়, থাকবে কোরিওগ্রাফির চমকও। ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আসর বসবে। টিনা রাসেল বলেন—এটা নিশ্চয়ই নতুন কিছু হতে যাচ্ছে।

আগে অনেকবার একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝের এক বছর তো মহামারিতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার বাস্তবে রূপ নিচ্ছে।

মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন টিনা-তাহসান। বিষয়টি জানিয়ে টিনা বলেন—মঞ্চে উঠে মূলত গানটাই গাইব, তবে তা একটু ভিন্নভাবে। এরমধ্যে আমরা আয়োজক প্রধান ইজাজ খান স্বপন ভাই ও কোরিওগ্রাফারের সঙ্গে বসেছি।

রিহার্সেলের প্রস্তুতিও নিচ্ছি। চমক থাকবে আমাদের পারফরম্যান্সে। এর বেশি বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাই না।গত বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে মুক্তি পায় ‘শেষ দিন’ নামে আলোচিত গানচিত্রটি। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সুরে সংগীতায়োজন করেন সাজিদ সরকার।

আর যৌথভাবে কণ্ঠ দেন তাহসান-টিনা। গানচিত্রটি মুক্তির পর এখনো বেশ সমাদৃত আধুনিক বাংলা গানের শ্রোতাদের কাছে। তারই স্বীকৃতিস্বরূপ ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’-এর জন্য মনোনয়ন পেয়েছেন তাহসান-টিনা।

কৃতজ্ঞতা প্রকাশ করে টিনা বলেন—চূড়ান্ত বিচারে পুরস্কার পাব কি না, জানি না। তবে কৃতজ্ঞতা জানাতে চাই জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি, গানটি মনোনীত করার জন্য। কারণ এটাও এক ধরণের স্বীকৃতি। বাকিটা নির্ভর করছে শ্রোতা-দর্শকদের ভোটের ওপর। আমরা আশাবাদী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা