বিনোদন

ক্যারিয়ারের ২০ বছরে খুশি পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার পুরো নাম দিলারা হানিফ রীতা। ১৯৯৭ সালে চিত্রাঙ্গনে পা রাখেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এ সিনেমায় ‘সিথি’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ক্যারিয়ারে ২০ বছর পর করেছেন এ অভিনেত্রী। যা পেয়েছেন তা নিয়েই খুশি তিনি। ব্যক্তিগতভাবে পূর্ণিমা পজিটিভ মানুষ। তিনি বলেন, কী পেলাম আর কী পেলাম না, তা নিয়ে ভাবি না। যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি। আমার অভিনয়জীবনে লাখো মানুষের ভালোবাসা পেয়েছি। আর কী লাগে জীবনে?

তারপর একে একে অভিনয়ে করেছেন অর্ধশতাধিক সিনেমায়। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক ব্যবসা সফল সিনেমা। জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিল খান, আমিন খান, মান্না, রিয়াজ এবং ফেরদৌসের সঙ্গে। সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন পূর্ণিমা।

সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনোমর চিত্রায়ণ শেষ করেছেন জনপ্রিয় এ নায়িকা। অল্প কিছু কাজ বাকি আছে একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমার। সিনেমা দুটিতে পূর্ণিমার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস।

শুটিংয়ের বাইরে কী করছেন? জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘সন্তান ও সংসার নিয়েই এখন ব্যস্ত। শুটিং না থাকলে পরিবারের সঙ্গেই পুরোটা সময় ব্যয় করি। আর করোনার কারণে এখন কাজ না থাকলে বাইরে বের হওয়া একেবারেই হয় না।’

অভিনয়ে পাশাপাশি শখের বসে উপস্থাপনা করেছেন পূর্ণিমা। আপাতত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করার চেষ্টা করেছেন তিনি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিকেই প্রাধান্য দেন এ অভিনেত্রী।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। তার স্বামী আহমেদ জামাল ফাহাদ পেশা ব্যবসায়ী। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যাসন্তান জন্ম দেন পূর্ণিমা। ফাহাদ-পূর্ণিমা দম্পতির মেয়ের নাম আরশিয়া উমাইজা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা