বিনোদন

টানা তৃতীয়বার সেরা হলেন টেইল সুইফট

বিনোদন ডেস্ক : আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে টানা তৃতীয়বার বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন টেইলর সুইফট। এ পুরস্কার জিততে জাস্টিন বিবার, পোস্ট মেলোনি ও রোডি রিচিকে হারিয়েছেন তিনি।

সেইসঙ্গে প্রিয় মিউজিক ভিডিও এবং প্রিয় পপ বা রক নারী শিল্পীর পুরস্কারও দখলে নিয়েছেন। কিন্তু রোববার (২২ নভেম্বর) লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন না গায়িকা।

তবে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার এখানে না থাকার কারণ, আমি আসলে আমার পুরোনো সবগান পুনরায় রেকর্ড করছি। প্রথমবার যে স্টুডিওতে রেকর্ড করেছিলাম, সেখানেই ফের তা পুনরায করছি। আর এ কাজটি করছি আমার ভক্ত-অনুরাগী ও শ্রোতাদের জন্যই। ’

বিগ মেশিন লেভেল গ্রুপ থেকে প্রথম ছয়টি অ্যালবাম বের হয়েছিল টেইলর সুইফটের। এ প্রযোজনা প্রতিষ্ঠানটির মালিক জানান যে, সুইফটের প্রথম ছয় অ্যালবামের মাস্টার রাইটস একটি বিনিয়োগ কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন তিনি।

এদিকে টেইলর সুইফট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্বীকার করে জানান যে, নতুন কোনো প্রযোজনার সঙ্গে কাজ করবেন না তিনি। তাই পুরোনো গান রেকর্ডেই মনোনিবেশ করেছেন গায়িকা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা