বিনোদন

এফডিসিতে নয় গাজীপুরে  সালমান শাহের নামে বাস স্টেশন

বিনোদন ডেস্ক : সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে চলচ্চিত্র জগতে পদার্পণ সালমান শাহর। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক ছিলেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ।

জীবন প্রদীপ নিভে গেছে ২৪ বছর হয়। কিন্তু তাকে নিয়ে ভক্তদের আবেগ, ভালোবাসা ও পাগলামি কমেনি এতটুকুও। এখনো ভক্তরা কেক কেটে তার জন্মদিন পালন করেন। মৃত্যুবার্ষিকীতে আয়োজন করেন মিলাদ মাহফিল। যেখানে যখন সালমানকে নিয়ে কোনো আয়োজন থাকে, ছুটে আসেন। এভাবেই যুগের পর যুগ অমর হয়ে আছেন তিনি।

এ পগল ভক্তের পাগলামী আলোচনায় সমগ্র দেশ জুড়ে। প্রিয় নায়ক সালমান শাহের নামে একটি বাস স্টেশনের নামকরণ করেছেন এক ভক্ত। গাজীপুরের কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের সুরাবাড়িতে প্রতিষ্ঠিত এই স্টেশনের নাম দেয়া হয়েছে ‘মহানায়ক সালমান শাহ স্টেশন’।

সালমান শাহ ভক্ত হিসেবে সারাদেশে সুপরিচিত নাহিদ ইমন বলেন, ‘সালমান শাহ ভক্ত ডি এম মাসুদ ভাই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। নিজের জমিতে নিজ খরচে স্টেশন তৈরি করে তিনি সালমান ভাইয়ের নামে ‘মহানায়ক সালমান শাহ স্টেশন নামকরণ করেছেন। তার এই উদ্যোগ সালমান ভক্ত হিসেবে আমাকে, আমাদের সবাইকে আনন্দিত করেছে। মাসুদ ভাইয়ের প্রতি আমাদের অনেক ভালোবাসা ও দোয়া থাকলো।’

‘সালমান শাহ ভক্তরা এমনই। অনেকের কাছে পাগলামি মনে হতে পারে। কিন্তু প্রিয় নায়কের জন্য তার ভক্ত হিসেবে অনেক কিছুই করতে পারি আমরা’- যোগ করেন নাহিদ ইমন।

স্টেশন দেয়া সালমানের পাগল ভক্ত ডি এম মাসুদ বলেন, ‘স্বপ্ন দেখে আসছি দিনের পর দিন এফডিসিতে তার নামে কিছু হবে, দেশে তার নামে কিছু হবে। কিন্তু হয় না। প্রিয় নায়কের জন্য নিজেও কতকিছু করার স্বপ্ন দেখেছি। সাধ্যে যা হয়েছে সেটুকু করার চেষ্টা করলাম। আমি চাই সালমান শাহ চিরদিন বেঁচে থাকুন বাংলাদেশিদের অন্তরে। এমন আরও অনেক উদ্যোগই পারে সে চাওয়ার বাস্তবায়ন ঘটাতে।’

তিনি আরও জানান, এরইমধ্যে স্টেশনটি চালু হয়েছে। মেইন রোডের পাশের এই স্টেশনটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। নজর কেড়েছে সবার। এখানে রোজ রোজ থামে হাজার হাজার যাত্রী যাতায়াত করা বাস, হোন্ডা, অটো রিকশাসহ নানা রকম যানবাহন। এই স্টেশনকে ঘিরে কিছু দোকানও গড়ে উঠছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা