বিনোদন

ভালোবেসে অন্য ধর্মের কাউকে বিয়ে করলে সম্মান জানানো উচিত

বিনোদন ডেস্ক : বিজেপি শাসিত একাধিক রাজ্যে লাভ-জিহাদ সংক্রান্ত বিষয়ে যে ভাবে আইন আনা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

তিনি স্পষ্ট বলেছেন, লাভ এবং জিহাদ কথাটি পাশাপাশি যায়না। ভালোবাসা এমনই একটা অনুভূতি যা দেশ, কাল, ধর্মের অনুশাসন মানে না। ভালোবেসে কেউ যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করতে চায় তাহলে সেই সম্পর্ককে সম্মান জানানো উচিত।

উল্লেখযোগ্য, তিরিশ বছর বয়স্ক বসিরহাটের সাংসদ নুসরাত নিজে বিয়ে করেছেন হিন্দু ধর্মালম্বী নিখিল জৈনকে। নুসরাত বলেন, ভালোবাসা এবং ধর্মকে আলাদা আলোয় দেখা উচিত। একটার জন্যে অন্যটাকে কেউ বিসর্জন দিতে চায়না। বিজেপি বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে।

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে যা মানবিকতার বিরুদ্ধে। নুসরাতের এই বক্তব্য নিয়ে বিজেপি এখনও তাদের প্রতিক্রিয়া জানায়নি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা