বিনোদন

করোনায় আক্রান্ত বাপ্পারাজ ও সম্রাট, সুস্থ রাজ্জাকপত্নী

বিনোদন ডেস্ক : শীতকে ঘিরে নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা করোনাভাইরাস। বাংলাদেশেও নতুন করে প্রভাব বিস্তার করছে এটি। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েক সপ্তাহে শোবিজেও বেড়েছে করোনা সংক্রমণ। জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুকসহ অনেকে পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

এবার জানা গেছে প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনা হানা দিয়েছে। তার দুই পুত্র বাপ্পারাজ, সম্রাটসহ আক্রান্ত হয়েছেন অনেকেই। গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেন সম্রাট। তবে সুস্থ রয়েছেন রাজ্জাকপত্নী খায়রুন্নেছা লক্ষ্মী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সম্রাট বলেন, ‘আমাদের দুই ভাইয়ের পরিবারের সবারই করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সবাই ভালো আছি আপাতত। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি। আম্মা একাই সুস্থ রয়েছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

এদিকে জাদুশিল্পী জুয়েল আইচের স্ত্রী বিপাশা ও মেয়ে খেয়া করোনা থেকে মুক্ত হয়েছেন, সুস্থ হয়েছেন আজিজুল হাকিমের স্ত্রী ও পুত্র । তবে হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন জুয়েল আইচ ও আজিজুল হাকিম।

করোনা নিয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হওয়া অভিনেতা ও রাজনীতিবিদ ফারুকের করোনা পজিটিভি এসেছে দ্বিতীয় দফা পরীক্ষায়ও। তার মেয়ে তুলসিও করোনায় আক্রান্ত। তিনি চিকিৎসা নিচ্ছেন বাসায়ই।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা