বাপ্পারাজ
বিনোদন

ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। বাপ্পারাজকে বাংলা সিনেমার ‘ট্র্যাজিক হিরো’ বলা হয়। বেশিরভাগ ছবিতেই তাকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখা গেছে। প্রেমিকাকে বন্ধুর হাতে তুলে দিয়ে মরে যেতে তাকে দেখা গেছে অনেক সিনেমায়।

আরও পড়ুন: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত

এমন চরিত্রেই কেন তাকে বেশি দেখা গেছে সে প্রশ্নে এ বাপ্পারাজ জানান, ওই চরিত্রেই তাকে বেশি মানাতো বলে এটা করতেন। সিনেপ্রেমীরা তাকে এমন চরিত্রেই বেশি দেখতে চেয়েছেন। বিষয়টিকে একজন অভিনেতার সার্থকতা বলেও মনে করেন বাপ্পা।

শুক্রবার (১১ মার্চ) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন, আমি ওই জায়গায় বেস্ট ছিলাম বলেই সবাই এমনটা বলে থাকেন। আমি ১০০ ছবির মধ্যে ১০–১৫টায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। বাকিগুলো তো নরমাল চরিত্র করেছি। এত ছবির মধ্যে ওই ১০–১৫টা যখন সবকিছু ছাপিয়ে গেছে, লোকে মনে করে, এই ব্যাটা বুঝি ওটাই—ওটাই তো একজন শিল্পীর সফলতা। সফল প্রেমিক না হওয়া নিয়ে কোনো কষ্ট নেই আমার।

তিনি আরও বলেন, বিষয়টি কোনো কষ্ট বা বেদনা নেই আমার। সেটা থাকারই বা কী আছে? ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল। কজন অভিনেতা এমনটা পারে? আমি পেরেছি। সফল হয়েছি। ছবিতে হিরোকে টপকে গেছি, এটা আমার ক্রেডিট না?

আরও পড়ুন: শ্রেয়া ঘোষালের জন্মদিন

প্রসঙ্গত, বাপ্পারাজ (জন্ম : ১৯৬৩) বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবি মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ। তার বাবা রাজ্জাক বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংদবদন্তি অভিনেতা ছিলেন।

১০০টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন এ চিত্রনায়ক, যার বেশিরভাগই ব্যবসা সফল। এদের মধ্যে ‘চাঁপাডাঙার বউ’, ‘প্রেমশক্তি’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘ঢাকা ৮৬’, ‘জ্বিনের বাদশা’, ‘প্রেমগীত’, ‘জজ ব্যারিস্টার’, ‘প্রেমের সমাধি, ‘বাবা কেন চাকর’ অন্যতম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা