বিনোদন

শর্তসাপেক্ষে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত উত্তরা গণভবন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : শর্তসাপেক্ষে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন খ্যাত নাটোরের উত্তরা গণভবন। একসাথে সর্বোচ্চ ১০ জন গণভবনে প্রবেশের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে উত্তরা গণভবন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গণভবনের মূল ফটকের তালা খুলে করোনা পরবর্তী উত্তরা গণভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বিসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নটোর জেলার প্রধান দৃষ্টিনন্দন এই স্থাপনাটি খুলে দেওয়ায় এখন থেকে আবারও দর্শনার্থীরা গণভবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেশে করোনা সংক্রমণের পর গত ১৯ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল উত্তরা গণভবন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি, শারিরিক দুরত্ব ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা