বিনোদন

স্থগিত হয়ে গেল ইন্টারপোলের ৯১তম বার্ষিক অধিবেশন

আর্ন্তজাতিক ডেস্ক : গত কয়েক মাস ধরে করোনার কারণে অনেক কিছুই স্থগিত বা বাতিল করতে হয়েছে। বহু জায়গায় নতুন করে সংক্রমনের ঢেউ দেখা দিয়েছে। আর সেই সংক্রমন প্রতিরোধ করতে লকডাউন করা হচ্ছে নতুন করে। ফলে এবারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের বার্ষিক অধিবেশন স্থগিত রাখতে হচ্ছে। সংস্থার ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটলো। করোনার জন্য স্থগিত হয়ে গেল ইন্টারপোলের সাধারণ পরিষদের ৮৯তম বার্ষিক অধিবেশন। কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে অধিবেশন আগামী ৭-৮ ডিসেম্বর বসবে।

ইন্টারপোলের সাধারণ পরিষদে ১৯৪টি সদস্য রাষ্ট্র রয়েছে। এই বার্ষিক অধিবেশনে আলোচনার বিষয় গুলির মধ্যে ছিল সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, মাদক চোরাচালান এবং সংঘটিত অপরাধ আটকানো ইত্যাদি। কিন্তু এই পরিস্থিতিতে ইন্টারপোলের কার্যনির্বাহী কমিটি অধিবেশন মুলতুবি বিষয় সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। কারণ আইনি কারিগরি ও অন্যান্য সমস্যার বিষয় ভার্চুয়াল অধিবেশন করা সম্ভব নয়।

ইন্টারপোলের মহাসচিব জুরগেন স্টকের বক্তব্য , আমিরাত কর্তৃপক্ষ করোনা মোকাবেলায় যথেষ্ট চেষ্টা করছেন এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এগোতে পারা যাচ্ছে না। ফলে এই অধিবেশন মুলতুবি রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুরগেন জানিয়েছেন, ইন্টারপোল কর্তৃপক্ষ এই বার্ষিক অধিবেশন সংক্রান্ত সিদ্ধান্তের কথা পরে ঘোষণা করবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ইন্টারপোলের ৯১তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবারের অধিবেশন স্থগিত হয়ে যাওয়ায় পরবর্তী অধিবেশন গুলির উপর কোনও প্রভাব পড়বে কিনা তা এখনো জানা যায়নি। ইন্টারপোলের সাধারণ পরিষদের বার্ষিক সভার সদস্য রাষ্ট্র গুলির প্রতিনিধিরা নানা বিষয়ে আলোচনা করেন তথ্য আদান প্রদান করে থাকেন। তাছাড়া বাজেট সংক্রান্ত বিষয় অনুমোদন করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা