বিনোদন

ফটো সাংবাদিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দীপিকার 

বিনোদন ডেস্ক : করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউনে ছিলেন বলিউড তারকারা। কিছুদিন হলো আবারো কাজে ফিরেছেন তারা। এরই মধ্যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্প্রতি বাকবিতণ্ডায় জড়ান একদল ফটো সাংবাদিক। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন এই অভিনেত্রী।

ফ্রিপ্রেসজার্নাল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ধর্মা প্রোডাকশন হাউজের পুরোনো অফিসে গিয়েছিলেন দীপিকা। তার সঙ্গে অভিনেত্রী অনন্যা পান্ডেও ছিলেন। সেখানে ফটো সংবাদিকদের ফ্রেমে বন্দি হন এই দুই অভিনেত্রী। কিন্তু ধর্মা অফিস থেকে বের হওয়ার পর দীপিকার গাড়ির পিছু নেন কয়েকজন ফটো সংবাদিক। পরবর্তী সময়ে এই অভিনেত্রীর দেহরক্ষী বিষয়টি খেয়াল করেন। গাড়ি থেকে নেমে তাদের সতর্ক করেন। কিন্তু সেই ফটো সাংবাদিকরা বাকবিতণ্ডা শুরু করেন। এরপর দীপিকা এসে তাদের বোঝানোর চেষ্টা করলে তার সঙ্গেও বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফটো সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন দীপিকা।

কয়েকদিন আগে মাদক কাণ্ডে দীপিকাকে তলব করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। এরপর সকুন বাত্রা পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শুরু করেছেন দীপিকা। ভারতের পর্যটন নগরী গোয়াতে এর শুটিং শুরু হয়েছে। এতে তার সঙ্গে আরো আছেন অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা