বিনোদন

নব্য জেএমবির মিডিয়া প্রধানসহ গ্রেপ্তার ৪ জঙ্গি 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধানসহ ৪ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র, গুলি, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামাদি। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টায় বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ থানার চন্ডিহারা বন্দরের পাশে খোলা মাঠে বৈঠক থেকে চার জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান দায়িত্বশীল জাকারিয়া জামিল (৩১), আইটি শাখার সদস্য তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), সক্রিয় সদস্য আতিকুর রহমান (২৮) এবং আবু সাঈদ (৩২)।

ডিআইজি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তানভীর ও জামিল ঢাকার আশুলিয়ায় জঙ্গি হামলার পলাতক আসামি। পুলিশ তাদেরকে খুঁজছিল। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই দুই জনের অবস্থান বগুড়ায় বুঝতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল চন্ডিহারা বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। তারা খোলা মাঠে বসে পরবর্তী কার্যক্রম নির্ধারণের বৈঠক করছিল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি দেশি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ৩টি অত্যাধুনিক বার্মিজ চাকু, ২টি চাপাতি, ১ কেজি বিস্ফোরক দ্রব্য, ২টি লাল টেপ, ৪টি ব্যাটরি, কিছু তার ও জিহাদি বই উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান জাকারিয়া জামিল জঙ্গি সংক্রান্ত অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা আরবি থেকে বাংলায় অনুবাদ করে প্রচার করতেন। তানভীর আহম্মেদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র। এ বছরের শুরুতে ঢাকার আশুলিয়ায় তানভীর আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও ড্রোন তৈরির সরঞ্জামসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। ড্রোন তৈরির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন তানভীর। এছাড়াও আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। সে নতুন সদস্য এবং অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি যুদ্ধ করার জন্য মধ্য প্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে ৫০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বানানো সম্ভব।

প্রেসব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী, আব্দুর রশিদ, সনাতন চক্রবর্তী, বগুড়া সদর থানার হুমায়ুন কবীর, ডিবির ওসি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা