বিনোদন

দীঘি থেকে এক মাসেই সরলেন দু’জন, নতুন সঙ্গী আসিফ

বিনোদন ডেস্ক : চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘি এখন ষোলকলা যুবতী। সম্প্রতি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি।

এদিকে ‘তুমি আছো তুমি নেই’ নামে নতুন একটি ছবিতে দীঘি নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এটি পরিচালনো করেছেন। এই ছবিটিতেই প্রথমে নায়ক হিসেবে চূড়ান্ত ছিলেন বাপ্পি চৌধুরী। এরপরে বাপ্পি ছেড়ে দেয়ার পর ছবিটিতে চুক্তিবদ্ধ হন সাইমন কিন্তু তারপরে আবার সেই ছবিতে নায়ক হিসেবে নাম আসে শান্ত খান।

কিন্তু শেষে তারা কেউ অভিনয় করবেন না এই সিনেমায়। আর তাদের এই রদবদল হয়েছে একমাসও হয়নি। এবার জানা গেলো ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন আসিফ ইমরোজ।

এই সিনেমায় সুযোগ পাওয়াকে ‘ড্রিম কাম ট্রু’ হিসেবে উল্লেখ করেছেন আসিফ। তার ভাষায়, দেলোয়ার জাহান ঝন্টু স্যারের মতো এত বড় একজন পরিচালকের কাজ করা, এটা আসলে স্বপ্নের থেকে কম না। অনেক উর্ধ্বে।

দু্ইবার নায়ক পরিবর্তন হলেও এখনো অপরিবর্তিত আছে সিনেমার নায়িকা। এতবার নায়ক পরিবর্তন, কি মনে হচ্ছে প্রজেক্টটি? জানতে চাইলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রার্থনা ফারদিন দীঘি। ওদিকে, সিনেপাড়ায় আলোচনা চলছে ‘তুমি আছো-তুমি নেই’ সিনেমাটি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়াচ্ছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক। যে সিনেমার শুরুতেই এত জল ঘোলা তার শেষটা কি হয়, সেটি দেখার অপেক্ষায় ঢালিউডবাসী।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা