ছবি: সংগৃহীত
বিনোদন

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের পতাকা উড়ছে আসিফ ইসলাম পরিচালিত এবং আশনা হাবিব ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। মস্কো ও কাজান উৎসবের পর মেলবোর্নে প্রদর্শিত হয়ে প্রশংস কুড়ানোর সুবাদে এবার অস্ট্রেলিয়ার আরও দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে এই সিনেমাটি।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৯শে অক্টোবর থেকে ১লা নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’-তে প্রদর্শিত হবে সিনেমাটি। এই উৎসবে ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বাছাই করা কিছু চলচ্চিত্র অংশ নেয়। এছাড়া সিডনি ও মেলবোর্ন উৎসবের ধারাবাহিকতায় আগামী ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’-এও সিনেমাটির অফিশিয়াল প্রদর্শনী নিশ্চিত হয়েছে। দুটি উৎসবেরই মূল আয়োজক প্রতিষ্ঠান একই।

বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প যাত্রাপালার বর্তমানের দৈন্যদশা এবং সময়ের সঙ্গে এর অবক্ষয়ের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। দর্শকের পরিবর্তিত রুচি ও চাহিদার চাপে কীভাবে মূল যাত্রাশিল্পী বা ধারাটি কোণঠাসা হয়ে পড়ে এবং তার পরিবর্তে ‘প্রিন্সেস রোজী’ নামের এক গ্ল্যামারাস নৃত্যশিল্পী মঞ্চের মূল আকর্ষণে পরিণত হন—সেই টানাপোড়েনই তুলে ধরা হয়েছে সিনেমার মূল কথায় ।

সিনেমার নাম ভূমিকায় বা ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করে অভিনয়ের প্রতি নিজের একাগ্রতার প্রমাণ দিয়েছেন আশনা হাবিব ভাবনা। চরিত্রের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমাটির আরেকটি ব্যতিক্রমী দিক হলো, এতে ভাবনা ছাড়া পর্দার বাকি সব অভিনয়শিল্পীই বাস্তব জীবনের প্রবীণ ও পরিচিত যাত্রাশিল্পী, যা ছবিটিকে আরও বেশি জীবন্ত করে তুলেছে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা