সংগৃহীত
বিনোদন

শিল্পকলায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুরু ৯ আগস্ট

বিনোদন ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’। উৎসবে বিভিন্ন সময়ের ছয়টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।

উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেশ-বিদেশে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’

১১ আগস্ট উৎসবের শেষ দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। একই দিন রাত ৮টায় সমাপনী প্রদর্শনী হিসেবে থাকছে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই প্রতিপাদ্যে আয়োজিত উৎসবটির সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজনটি বাস্তবায়ন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। উৎসবে অংশ নিতে দর্শকদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা