ছবি: সংগৃহিত
বিনোদন

‘দেশু’ জুটির বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও ভক্তদের আবেগে ভাসালেন। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুমকেতু’র ট্রেলার উন্মোচনের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন এই তারকা জুটি।

২০১৫ সালে নির্মাণের পর নানা জটিলতায় আটকে ছিল দেব-শুভশ্রী অভিনীত সিনেমা ‘ধুমকেতু’র মুক্তি। তবে গত বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। নাচ, গান ও তারকাদের উপস্থিতিতে সেই আয়োজন পরিণত হয়েছিল এক উৎসবমুখর অনুষ্ঠানে।

বিশেষ দিনটির স্মরণে দেব ও শুভশ্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন। দেব তার পোস্টে লেখেন, এক বছর আগে বাংলা সিনেমা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় আয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, ‘DeSu’ জুটির প্রতি দর্শকদের যে ভালোবাসা ও বিশ্বাস রয়েছে, তা তাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সেই আস্থা ধরে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

একই স্মৃতি শেয়ার করেছেন শুভশ্রীও। তবে শুধু অতীতের স্মৃতিচারণ নয়, ভক্তদের জন্য নতুন খবরও দিয়েছেন দেব। ‘ধুমকেতু’র পর আবারও দেব-শুভশ্রী জুটি বাঁধছেন নতুন প্রজেক্ট ‘দেশু ৭’-এ।

নতুন এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন দেব নিজেই। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারণের কাজ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা