ছবি: সংগৃহিত
বিনোদন

জেল জীবনের অভিজ্ঞতা স্মৃতিচারণ সালমানের

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান তার জীবনের কঠিন সময়ের একটি অধ্যায়ের কথা স্মরণ করেছেন। সম্প্রতি ‘অ্যালাইন্স’ নামের একটি অনুষ্ঠানের প্রোমোতে নিজের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে দেখা গেছে তাকে।

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় শো ‘অ্যালাইন্স’-এর নতুন প্রোমো প্রকাশের পর সালমান ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই অভিনেতা। সেখানে নিজের ভাই সোহেল খানকে অনুপ্রাণিত করার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু অজানা অভিজ্ঞতাও শেয়ার করবেন তিনি।

প্রোমোতে সালমান খান কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জেলে থাকার সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, কারাগারে থাকার সময় অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে।

সালমান বলেন, “অনেক বছর আগে যখন আমি জেলে গিয়েছিলাম, তখন সামনে ছিল লোহার শিক। খুব ছোট একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জনকে থাকতে দেওয়া হয়েছিল। এত মানুষের ব্যবহারের জন্য ছিল মাত্র একটি টয়লেট।”

তিনি আরও জানান, কারাগারের সেই জায়গায় পিঁপড়া, তেলাপোকা ও টিকটিকির উপদ্রব ছিল। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল টয়লেট ব্যবহারের সময়, যখন ময়লা উপচে পড়ত।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ২০১৮ সালে যোধপুরের একটি আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। দীর্ঘদিন পর সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে দেখা গেল বলিউডের এই তারকাকে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা