বিনোদন

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা ‘ড্রেস কোড’–সংক্রান্ত নির্দেশনা বাতিল করেছে। সামাজিকমাধ্যম ও বিভিন্ন মহলের সমালোচনায় রোববার (২৪ মে) নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের স্বাক্ষরিত নতুন আদেশে জানানো হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক বিষয়ে আগে জারি করা অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

এর আগে ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের বিষয়টি উল্লেখ করে ওই আদেশে নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য পৃথক পোশাকবিধি নির্ধারণ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়। একই সঙ্গে বড় আকারের টিপ ব্যবহার না করা এবং এক পাশে ওড়না না পরার নির্দেশনাও দেওয়া হয়। অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধানের কথা বলা হয়েছিল। তবে বিশেষ দিবস ও উৎসব-পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়। এ ছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরিধান না করার নির্দেশও ছিল।

সম্প্রতি ওই অফিস আদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে এমন নির্দেশনাকে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে পৃথক নির্দেশনা দেওয়াকে অনেকে লিঙ্গবৈষম্যমূলক বলেও সমালোচনা করেন।

সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মূল গুরুত্ব হওয়া উচিত পেশাদারত্ব, ভাষা ও সংবাদ পরিবেশনের দক্ষতায়; ব্যক্তিগত পোশাকের ধরন নির্ধারণে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মুখে অবশেষে বাংলাদেশ বেতার আগের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা