বিনোদন

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

বিনোদন ডেস্ক

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তিন বছর আগে নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকার বিনিময়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন অভিনেত্রী।

তবে এবার জানা গেল, নিজেদের বাড়ির কাছে ৫১ দশমিক চার কোটি টাকা দিয়ে আরও পাঁচটি ফ্ল্যাট কিনেছেন তিনি। যেখানে নিজেদের কর্মচারীদের থাকার ব্যবস্থা করেছেন অভিনেত্রী। তবে সোনমের এ পদক্ষেপ মোটেও ভালো চোখে দেখেননি ওই আবাসনের আশপাশের অন্য বাসিন্দারা।

জানা গেছে, যে পাঁচটি ফ্ল্যাট কেনা হয়েছে, সেটি নটিং হিলসংলগ্ন এলাকায়। তবে আশপাশের প্রতিবেশীদের অভিযোগ— তারকা দম্পতি নাকি ওই ফ্ল্যাটগুলোকে সামাজিক আবাসনে পরিণত করবেন বলে জানিয়েছেন। আর তাতেই আপত্তি জানিয়েছেন অন্য ফ্ল্যাটের বাসিন্দারা।

সামাজিক শ্রেণি বৈষম্যের পাশাপাশি ফ্ল্যাটের পরিবেশ খারাপ হবে বলে আশঙ্কা করেছেন তারা। প্রতিবেশীদের মধ্যে একজন অভিযোগ করে বলেন, যদি এখানে তথাকথিত সামাজিক আবাসন থেকে লোকজন আসেন, তাহলে পরিস্থিতি খারাপ হবে। গোটা জায়গাটা নোংরা হয়ে যাবে। অনেকেই থাকেন না এখানে, কিছু ফ্ল্যাট সংস্কার করা হচ্ছে। কিন্তু আমাদের না জানিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।

আরেকজন দাবি করে বলেন, শুধু প্রভাবশালী বলে অন্য বাসিন্দাদের মনে ভয়ের আবহ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে কেউ মুখ না খোলে। যে সুন্দর প্রতিবেশী সুলভ পরিবেশ সবাই মিলে তৈরি করেছিলেন, সেটি বদলে যাচ্ছে। কিছু ধনকুবের আবাসনকে নিজেদের খেলার মাঠ বানাতে চাওয়ায় পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। এরপর যদি পরিচারকদের সেখানে এনে রাখা হয়, তাহলে পরিস্থিতি আরও বদলে যাবে বলে মনে করছেন বাসিন্দারা।

তবে আবাসনের বাসিন্দাদের তরফ থেকে এত অভিযোগ আনার পরও অভিনেত্রীর তরফ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি।

সোনম কাপুর ও আনন্দ আহুজার পরিচয় হয় সাধারণ বন্ধুদের মাধ্যমে এবং শোনা যায়, তাদের মধ্যে প্রথম সাক্ষাতেই দারুণ সখ্যতা গড়ে ওঠে। প্রথম সাক্ষাতের মাত্র এক মাস পরেই আনন্দ সোনমকে বিয়ের প্রস্তাব দেন।

কিছু দিন প্রেম করার পর, এ জুটি ২০১৮ সালের ৮ মে এক জমকালো পাঞ্জাবি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ু নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। চলতি বছরের মার্চ মাসে তাদের দ্বিতীয় সন্তান রুদ্রলোখ কাপুর আহুজা জন্ম নেয়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা