বিনোদন

বিয়ে কেন করছেন না, সেই প্রশ্ন শুনতে হয় এমা ওয়াটসনকে

বিনোদন ডেস্ক

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে হলিউড তারকা এমা ওয়াটসন ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা আলাপ করেছেন। জানিয়েছেন তাকেও হরহামেশা শুনতে হয়— বিয়ে করছ না কেন?

সমাজ নারীদের দ্রুত বিয়ে করার বা স্রেফ বিয়ে করার যে চাপ দেয়, ৩৬ বছর বয়সী এমা ওয়াটসনের মতে সেটা ‘একধরনের সহিংসতা’।

তিনি বলেন, ‘নারীদের পরিবার ও সমাজ থেকে এমন একটা বার্তা দেয়— যেন বিয়ে না করলে জীবন অপূর্ণ। এটা মানসিক সহিংসতার চেয়ে কোনো দিক থেকে কম নয়। এই চাপ একজন নারীর আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর স্বাভাবিক জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। অনেক সময় কেবল এই চাপে পড়ে একজন নারী বিয়ে করেন। তারপর ভুল মানুষকে জীবনসঙ্গী করে জীবনের মানেটাই হারিয়ে ফেলেন। যারা নারীদের এই চাপের ভেতরে ফেলে, তারা শতভাগ অপরাধী।’

এমা আরও বলেন, এখন আমি এমন জায়গায় পৌঁছেছি, যেখানে অন্য কারও প্রয়োজন বা বাহ্যিক চাপ থেকে নয়, বরং কেবল নিজের মনের তাগিদ থেকে ‘কাউকে চাইতে’ শিখেছি।

সাক্ষাৎকারে তারকা হিসেবে ডেটিংয়ের জটিলতাও তুলে ধরেন এমা। জানান, অনেক সময় মানুষ তাকে ব্যক্তি হিসেবে নয়, বরং তারকা ‘এমা ওয়াটসন’ হিসেবেই দেখতে শুরু করেন, যা তাকে অস্বস্তিতে ফেলে। আর সম্পর্কটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

হলিউড ও ডিজনির রোমান্টিক গল্পগুলো সম্পর্ক নিয়ে অবাস্তব ধারণা তৈরি করে বলেও মন্তব্য করেন এমা। তার মতে, সত্যিকারের ভালোবাসা মানে শুধু প্রেমে পড়া নয়; বরং দ্বন্দ্ব সামলানো, একে অন্যকে নিরাপত্তার অনুভূতি দেওয়া, একসঙ্গে জীবনের নানা ঝড় সামাল দিয়ে আরও পরিপক্ব হওয়া। এককথায় ভালোমন্দ সব মিলিয়ে সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে করতে একসঙ্গে বেড়ে ওঠা।

এই পডকাস্টে এমা ওয়াটসন ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জে কে রাউলিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন নিয়েও কথা বলেন। যদিও বড় পর্দায় ‘হ্যারি পটার’ সিরিজের হারমিওনি গ্রেঞ্জার চরিত্রটিই এমা ওয়াটসনকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা।

মূলত তারপরই আর পেছন ফিরে তাকাতে হয়নি এমাকে। রাউলিংয়ের লেখার নানা কিছু নিয়ে মতভেদ থাকলেও এমা বিশ্বাস করেন, তাঁকে ‘ক্যানসেল’ করার কোনো সুযোগ নেই।

এমা ওয়াটসনের জন্ম ফ্রান্সে, বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। ‘দ্য পিকস অব বিয়িং আর ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং’, ‘নোয়াহ’, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘লিটল উইমেন’– এর মতো সিনেমাগুলো এমাকে তুলে এনেছে সমসাময়িক সেরাদের কাতারে।

২৫ বছরের অভিনয়জীবনে তার ঝুলিতে জড়ো হয়েছে টিন চয়েস অ্যাওয়ার্ড, এমটিভি মুভি অ্যাওয়ার্ড, পিপলস চয়েস অ্যাওয়ার্ড, ব্রিটানিয়া অ্যাওয়ার্ড ফর ব্রিটিশ আর্টিস্ট অব দ্য ইয়ার ইত্যাদি।

নারী অধিকার ও শিক্ষাবিষয়ক কাজের জন্যও পরিচিত এমা। ‘হি ফর শি’ ক্যাম্পেইনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। হলিউডে নারীদের সমান পারিশ্রমিকের জন্য লড়েছেন। ইউনাইটেড নেশনস উইমেনের শুভেচ্ছাদূত।

এমার মোট সম্পদের পরিমাণ ৮০ থেকে ৯০ মিলিয়ন ডলার বা প্রায় এক হাজার কোটি টাকা। এই সম্পদের বড় অংশ এসেছে তার অভিনয়ের পারিশ্রমিক, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন ক্যাম্পেইন থেকে। এমা ল’রিয়েল, ল্যাকমে, বারবারি ও প্রাডার মতো নামকরা লাক্সারি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। ক্যামেরার সামনে থেকে পেছনে গিয়ে বর্তমানে ব্যস্ত আছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা নিয়ে।

তবে অভিনয়ে নিয়মিত নন এমা। তিনি বলেন, মাত্র ১০ বছর থেকে কাজ করতে করতে একসময় নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি বলে মনে করছিলাম। একের পর এক শিডিউল, সাফল্য, সব সময় জনসমক্ষে থাকা, প্রচারণা, মিডিয়ার চাপ— এসব তাকে ক্লান্ত করে তোলে।

তাই যখনই ক্লান্ত হয়ে পড়েন, সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে ব্যক্তিগত জীবন, পড়াশোনা ও সৃজনশীল কাজে ডুব দেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি নারী অধিকার, টেকসই ফ্যাশন ও সামাজিক কাজেও সময় দিয়েছেন।

এমা আরও বলেন, এখন আমি শুধু সেসব প্রকল্পেই কাজ করতে চাই, যেসবের সঙ্গে নিজের সংযোগ আছে বলে মনে করি। তাই বছরে অনেক সিনেমা করার বদলে বেছে বেছে কাজ করি।

২০১৯ সালে বড় পর্দায় মুক্তি পাওয়া ‘লিটল উইমেন’ এমা ওয়াটসন অভিনীত সর্বশেষ সিনেমা। সময়ের সঙ্গে অভিনেত্রী এমা ডালপালা মেলছেন অ্যাকটিভিস্ট এমা হিসেবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা