৬ মিনিটের ভিডিও সরিয়ে নিলেন অনন্ত জলিল
বিনোদন

৬ মিনিটের ভিডিও সরিয়ে নিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : একাধারে প্রযোজক ও পরিচালক, অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল, ঢাকাই সিনেমার আলোচিত নায়ক তিনি। নানারকম সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে এই ব্যবসায়ী অভিনেতা অনেক প্রশংসিত হয়েছেন।

এবার তিনি মুখ খুললেন ধর্ষণ ও চলমান প্রতিবাদ-আন্দোলন নিয়ে। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। ভিডিওতে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। সেই সঙ্গে দেশের নারীদের পোশাককেও ধর্ষণের জন্য দায়ি করেছেন।।

তার মতে, শালীন পোশাক পরা নারী কখনোই ধর্ষণের শিকার হয় না। পোশাক ভালো না হলে তার শরীর-ফিগার দেখে লোকজন ধর্ষণের উসকানি পায়।

এবার সেই বক্তব্যের জন্য দারুণভাবে সমালোচিত হয়েছেন তিনি। অনেকেই প্রতিবাদ স্বরুপ বলেছেন একজন অভিনেতার কাছ থেকে এমন মন্তব্য হতাশাজনক।

অবশেষে সেই প্রতিবাদ ও সমালোচনার মুখে নিজের ভিডিওতে সংশোধন এনেছেন অনন্ত জলিল। প্রথমে পোস্ট করা ভিডিওতে নারীর পোশাক সংক্রান্ত সব মন্তব্য মুছে দিয়েছেন। সেটি সম্পাদনা করেছেন। ৬ মিনিটের ভিডিও এখন ৩ মিনিটের। এটিও নতুন করে পোস্ট দিয়েছেন তিনি। নতুন ভিডিওতে অনন্ত’র প্রশংসাই করছেন তার ভক্ত অনুরাগী দর্শকরা।


সান নিউজ/পিডিকে/এস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা