ছবি: সান নিউজ
বিনোদন

মুন্সীগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভার ফোকাস গ্রুপ ডিসকাশনস (FGD) এর উদ্যোগে পৌরসভার কর্মকর্তা, পেশাজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফি উদ্দিন মিলনায়তনে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল আলম, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেডের ইঞ্জিনিয়ার আনসার হোসেন, ইঞ্জিনিয়ার মো. পরশ হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সহ-সভাপতি রশীদ আহমেদ, মো. গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন আহমেদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মো. রতন, রাজিবুল হাসান জুয়েল প্রমুখ।

মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় পরিকল্পিত সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থা উন্নয়নসহ নানা বিষয় পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা